মেহেরপুর নিউজ:
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল মেহেরপুর সদর উপজেলা বারাদি হর্টিকালচার সেন্টার পরিদর্শন করেছেন রবিবার বিকালের দিকে অতিরিক্ত সচিব হটিকালচার সেন্টার পরিদর্শন করেন।
এসময় কৃষি মন্ত্রণালয় মহাপরিচালক আ বারি, সাবেক মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, ডিএই, অতিরিক্ত পরিচালক, যশোর অঞ্চল, পার্থ প্রতিম সাহা, প্রকল্প পরিচালক, ডক্টর মেহেদী মাসুদ, উপপরিচালক,ডিএই, মেহেরপুর, স্বপন কুমার খাঁ সহ অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে অতিরিক্ত সচিব হর্টিকালচার সেন্টারের উন্নয়নের লক্ষ্যে পরামর্শ প্রদান করেন। অতিথিগণ সেন্টারে দার্জিলিং মিষ্টি কমলার মাতৃগাছ রোপণ করেন। বারাদি হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আমজাদ হোসেন অতিথিদের স্বাগত জানান।