মেহেরপুর নিউজ:
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের মেহেরপুর সফর উপলক্ষে মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয় সচিব ওয়াহিদা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ মমতাজ উদ্দিন উপস্থিত থেকে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।