ইয়াদুল মোমিন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:
মেহেরপুর মন্ডল পাড়ার সামাজিক সংগঠন “মুক্তিযোদ্ধা একতা ক্লাবের” আয়োজনে মেহেরপুর টিএন্ড টির বিপরীত পাশে ক্যপসুল মাঠে মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নির্ধারিত ৪০ মিনিট গোল শুন্য ড্র হওয়ার পর পেনাল্টির মাধ্যমে ফলাফল নির্ধারন করার সিদ্ধান্ত নেযা হলেও উভয় দলই ৪টি করে গোল করে । এতেও খেলার ফলাফল নির্ধারন না হওয়ায় শেষে টসের মাধ্যমে যমুনা দলকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।
শুক্রবার রাত ৯টার সময় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম।মুক্তিযোদ্ধা একতা ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হ্যাবলের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে উপস্তিত ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন,মেহেরপুর প্যেরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম,২নংওয়ার্ড কাউন্সিলর আর মামুন,৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম,৮নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন,মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন।
এদিকে, মেহেরপুরে প্রথম বারের মত অনুষ্ঠিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে শহরের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমীরা রাত ৯টা বাজার আগেই ক্যাসুল মাঠ প্রাঙ্গনে জড়ো হয়। বিপুল সংখ্যক দর্শকের সমাগমে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে নির্ধারিত ৪০ মিনিটির খেলায় উভয় দলই গোল শুন্য ড্র করে। উত্তেজনা আরো বাড়তে থাকে কে হবে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন? শুরু হলো পেনাল্টি তাতেও জিঞ্জাসা থেকেই গেল “কেউ কাহারে নাহি ছাড়ে, দুদলেই সমানে সমান”। উভয় দল ৪টি করে গোল করে। অত:পর খেলার রেফারি ইমদাদুল হক সিদ্দান্ত নেন টস করে ফলাফল নির্ধারন করার। ভাগ্যের সাথে পাল্লা দিয়ে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নেন যমুনা দলের অধিনায়ক হিরো। অগত্যই রানার্স আপ দলের অধিনায়ক কাউন্সিলর ইমতিয়াজ বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে রানার্স আপ ট্রফি তুলে নেন অতিথীদের হাত থেকে।