তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মনোনীত হলেন গাংনীর হুমায়ুন কবির। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য, মেহেরপুর-২(গাংনী) আসনের সাবেক সাংসদ মকবুল হোসেনের কনিষ্ঠ পুত্র। এ্যডভোকেট হুমায়ুন কবিরকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় Humayun & Associates এর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এম.পি, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এ্যডভোকেট হুমায়ুন কবির স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লেখা পড়া করেছেন।
তাছাড়া তিনি শৈশব থেকে পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। পরে ঢাকাতে অবস্থানকালিন সময় থেকেই কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতে বিশেষ ভুমিকা রাখেন।
এছাড়াও হুমায়ন কবিরের বাবা মকবুল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাগণের সফল সংগঠক ও মেহেরপুর-২ গাংনী আসনে দুই দু’বার জনগনে ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি । এলাকার সর্বস্তরের জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মকবুল হোসেন এর সুযোগ্য কনিষ্ঠ পুত্র হুমায়ন কবীরও তাঁর পিতার মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে মেহেরপুর ও গাংনীর জনগনের কাছে ব্যপক জনপ্রিয়তা ও ভালবাসা অর্জন করেছেন। যে কারণে এডভোকেট হুমায়ন কবির কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য নির্বাচিত হওয়ায় এলাকার জনগন ব্যাপক আনন্দ প্রকাশ করেছেন।
স্থানীয়রা প্রিয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের কনিষ্ঠ সন্তান হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত করায় জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এদিকে অনুভুতি জানতে চাওয়া হলে, এডভোকেট হুমায়ুন কবির দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, “বিস্ময়ে হতবাগ হই এমন এক ভালোবাসার দানে! আনন্দে বিগলিত হ্রদয়ের মধুময় স্রোত চোখের নদী উপচে পড়ে এমন বিমুগ্ধ ভালোবাসার প্রতিদানে।” তিনি তার বাবার মতো গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের পাশে থেকে সেবা দিতে চান।