মেহেরপুর নিউজ:
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেহেরপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লালমিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকায় পুলিশের একটি চৌকস দল আতাউল হাকিম লালমিয়ার মরদেহে কে গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। এ সময় তাঁর মরদেহের পুস্পমাল্য অর্পণ অর্পণ তাঁর মরদেহের পুস্পমাল্য অর্পণ অর্পণ করা হয়। মেহেরপুরের মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিহগলে করুন সুর বেজে ওঠে। পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মরহুমের ছোট ভাই বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে এম ফজলুল করিম খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, মরহুমের কনিষ্ঠপুত্র সাব-ইন্সপেক্টর ইকো, বিএটিবির ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন প্রমুখ।
পরে জানাজা শেষে মেহেরপুর শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা ও দাফন কার্যে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক আরিফুল এনাম বকুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য রবিবার সকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে লাল মিয়া তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।