মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কোদাইলকাটি খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে কোদালকাটি ফুটবল মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে এ প্রীতি ফুটবল খেলার অনুষ্ঠিত হয়। স্বাগতিক কোদালকাটি খেলোয়াড় কল্যাণ সমিতি ও অলিনগর ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় কোদাইলকাটি খেলোয়াড় কল্যাণ সমিতির জয়লাভ করে। খেলায় কোদাইলকাটি খেলোয়াড় কল্যাণ সমিতি ৫-০ গোলে অলিনগর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে রাব্বি ৩টি সাজীম ও ইমন একটি করে গোল করেন।