মুজিবনগর প্রতিনিধি:
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মুজিবনগর প্রশাসন নিরলস অভিযান পরিচালনা করে যাচ্ছে। লকডাউনের ১১তম দিন রবিবার সারাদিন মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, ভবেরপাড়া, সোনাপুর, বাগোয়ান, মোনাখালি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।
মোবাইল কোর্ট পরিচালনা কারি মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন করোনা প্রতিরোধে শনিবার অভিযান পরিচালনা করা হয়।
কোভিড-১৯ প্রতিরোধকল্পে আজ মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, ভবেরপাড়া, সোনাপুর, আনন্দবাস, বাগোয়ান, দারিয়াপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মোট ৩ টি মামলায় ৩ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে ৫০০০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। সার্বিক সহায়তা প্রদান করে ৬-বিজিবি, চুয়াডাংগা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।