মেহেরপুর নিউজ ঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ কোমরপুর মাঠে অনুষ্ঠিত মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গাড়াডোব কাজলা ক্রীড়াচক্র ১ম দল হিসাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত ১ম কোয়ার্টার ফাইনাল খেলায় কাজলা ক্রীড়া চক্র ৬ উইকেটে আমদহ বুম বুম ক্রিকেট একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমদহ বুম বুম ক্রিকেট একাদশ ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে জামিরুল ৮১ রান করে। গাড়াডোব কাজলা ক্রীড়াচক্রের জিকো ২টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে গাড়াডোব কাজলা ক্রীড়াচক্র একাদশ ৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে মাহমুদুল ৮১ রান করেন। শামীম ২ টি উইকেট লাভ করেন।
বিজয়ী দলের মাহমুদুল ম্যান অব দ্যা ম্যাচ। সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন জিকো ।পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামিরুল । খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন ধনু ও ইরন। তাদের সহযোগিতা করেন রাজন ও মাসুম । খেলা শেষে কোমরপুর ক্রিকেট ক্লাবের সদস্যরা ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।