মেহেরপুর নিউজ:
এলজিইডি’র অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার কোমরপুর-টেংরামারী সড়কের ভৈরব নদের উপর নির্মিত ৮১ মিটার দৈর্ঘ্য সেতুর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে নাম ফলক উন্মোচন করে কোমরপুর-টেংরামারী ব্রিজের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলোক উন্মোচন করে ব্রিজের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে ব্রিজের পাড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী শহিদুল হক, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। নাম ফলোক অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।