মেহেরপুর নিউজ:
সরকারের সাফল্য ও শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার কোলা গাবতলার মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু সভাপতিত্বে মতবিনিমা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম।