মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ এর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল মেহেরপুর ডাঃ তাহের ডাঃ লিনা ম্যাটস মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাঃঃআবু তাহের সিদ্দিকী, ডাঃ আব্দুস সালাম,ক্লিনিক মালিক কামরুল হাসান চাঁদু,কে এম ফজলুল করিম, শহিদুল ইসলাম, বিজয় কুমার প্রমুখ।