মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর:
মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন,১৯৭৫ সালের সিপাহী জনতা কাধে কাধ মিলিয়ে যেভাবে সংগ্রামে এগিয়ে এসেছিলো আজ ঠিক সেভাবেই চলমান আন্দেলনকে বেগবান করতে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে।মাসুদ অরুন বলেন,বিগত ৫ বছরে এই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিযার্তন করেছে। আমরা ক্ষমতায় এসে তার বিচার করবোই করবো।
মাসুদ অরুন আজ সকাল ১১টায় মেহেরপুর কমিউনিটি সেন্টার হল প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আযোজিত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য ওই কথা বলেন।
পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে জেলা বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,সহসভাপতি আব্দুর রহমান,আলমগীর খান ছাতু,দপ্তর সম্পাদক আব্দুর রহিম,মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ,ছাত্রদল নেতা রাজিভ খান প্রমুখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদর উদ্দিন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ,আজিম উদ্দিন গাজী,তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ বাবলু,সাধরন সম্পাদক মাহমুদ হাসান জুয়েল প্রমুখ।এদিকে সমাবেশ শুরুর আগে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।