মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগস্ট:
সেহরির খাবার খেয়ে খাদ্যে বিষক্রীয়ায় অসস্থ হয়ে পড়েছে মেহেরপুর সরকারী শিশু পরিবারের ৪০ জন এতিম শিশূ। অসুস্থদের মধ্যে আলামিন. মামুন, হাবিবুর, আমিরুল, শিমুল, ফারুক, মেহেদি, অসিফ, সোহেল, সজিব, জাহিদ, শাহিন, মতু, রিপন ও মুন্নাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্ভি করা হয়েছে । বাকিদের শিশু পরিবারে পর্যবেক্ষনে রাখা হয়েছে ।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন, খাদ্যে বিষক্রীয়া জনিত কারনে এ ঘটনা ঘটেছে ।
হাসপাতালে ভর্ভি শিশুরারা জানিয়েছে, রোববার রাতে সেহরির সময় গরুর মাংস দিয়ে ভাত খেয়ে যে যার মত ঘুমিয়ে পড়ে ।
হঠাৎ করে আজ ২৩ আগস্ট সোমবার সকাল থেকে একে একে শিশুদের টেরে পিড়া বাড়তে থাকে এবং পর্যায়ক্রমে ৪০ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। পাতলা পায়খানাসহ শরীর দুর্বল হয়ে পড়তে থাকে ।এ অবস্থা দেখে কতৃপক্ষরা দ্রুত বেশি খারাপ অবস্থার শিশুদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বাকীদের প্রাথমিক চিকিৎসা চালানো শুরু করা হয়।