মেহেরপুর নিউজ,২৩ সেপ্টেম্বর:
খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সাথে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালের দিকে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় মেহেরপুর জেলার আইন-শৃংখলা পরিস্থিতী সহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচলা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন ছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তৌফিকুর রহমান, নবাগত অতিরিক্ত জেলা প্রমাসক মো. ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আকতার, এনডিসি রকিবুল হাসান, সহকারী কমিশনার রাহিবুল ইসলাম, কাজি মোহাম্মদ অনিক ইসলাম, মিথিলা দাস, সুজন দাস গুপ্ত, জেলা ত্রান ও পূর্নঃ বাসন কর্মকর্তা মোহাম্মদ ওয়ালি উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।