তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
পুঁজি মাত্র ১৫ হাজার টাকা। সংসারে সংসারের ব্যয় বহনের জন্য এ কয়টি টাকা নিয়ে মাছের ব্যবসা শুরু করেন সেলিম। সুদূর আত্রাই থেকে চুয়াডাঙ্গা মাছ বাজারে বেচাকেনা করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বেশ সুখেই কাটছিল তাদের সংসার।
ইতোমধ্যেই ঘটে যায় বিপত্তি। সেলিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আত্রাই যাওয়ার পর ৯ দিন পার হয়ে গেলেও তার কোন খোঁজ মেলেনি। তার কাছে কোন মুঠোফোন নেই। দুদিন পর পর বাড়িতে আসত।
কিন্তু আজ ৯ দিন যাবত তার কোন খোঁজ মেলেনি বলে জানিয়েছেন সেলিমের নানা ইছারউদ্দিন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজ হওয়া গোটা পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে চরম হতাশা বিরাজ করছে। মাছ বিক্রেতা সেলিম মেহেরপুরের গাংনী উপজেলার কোদালকাটি গ্রামের আমির হোসেনের ছেলে।