৩০শে ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে মুজিবনগর কমপ্লেক্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেছেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ।
মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম তোতা, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক শায়েস্তা খাঁন ,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম হক খোকন,মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম অপা,উপজেলা যু্বলীগের সভাপতি কামরুল হাসান চাদু,উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন শাহীন,মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মতিউর রহমান মতিনসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে,মুজিবনগর উপজেলা শ্রমীকলীগের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্রমিকলীগের ব্যানারে পুষ্পমাল্য অর্পন করা হয়।