মেহেরপুর নিউজঃ
গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের দিকে এই আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
” উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আহবানে ” শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার,সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান,আইডিইবি’র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ।
পরে গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইডিইবি’র অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার,আইডিইবি’র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান শান্তির প্রতীক পায়রা উড়ান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী, আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।