মেহেরপুর নিউজ:
গণ গ্রন্থাগার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ শাহদারা, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পনচ ক্রবর্তী, সহকারী গ্রন্থাগারিক এমদাদ হোসেন প্রমূখ পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।