মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনাী ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে গাংনাী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গাংনাী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আমানুল্লাহর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির।সভায় গাংনাী উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক উপস্থিত ছিলেন।