গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় ঘরে রাখা চাউল,মসুরসহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
বুধবার সকাল সকাল ১০টার দিকে হিন্দা গ্রামের পচু মালিথার ছেলে আনিসুর রহমানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গৃহকর্তা আনিসুর রহমান জানান,বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে আমার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মধ্য রাখা চাউল, মসুর,ধান,গম ও আসবাবপত্রসহ আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
আগুন যখন শুরু হয়। তখন বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লােকজন আসার আগেই ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বামন্দী ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান ইছাহাক আলী জানান,সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে যায়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ বলেন ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি ভাবে সহযোগীতা করা হবে