মেহেরপুর নিউজ:
মেহেরপুর নিউজ মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বসতঘরের একাংশ ও গরুর ঘর ভস্মীভূত হয়ে ১টি গরু মারা গেছে এবং ২ টি গরু পুড়ে অসুস্থ হয়েছে।
শুক্রবার দিবাগত মধ্যেরাতে উপজেলার করমদী গ্রামের সবদুল কারিগরের ছেলে শহিদুল কারিগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা শহিদুল কারিগর জানান,এদিন রাত সােয়া ২ টার দিকে গােয়ালঘরে গরুর ছটফটের শব্দ শুনে ঘুম থেকে জেগে দেখি ১টি গরু আগুন পুড়ে মারা গেছে। সেই সাথে ২টি গরু পুড়ে অসুস্থ হয়েছে।
কােথা থেকে এবং কিভাবে আগুন লেগেছে তা কিছুই বুঝতে পারছিনা। যখন আগুনে বসতঘরের একাংশ ও গােয়ালঘর পুড়ে ভস্মীভূত হয়। পরে খবর শুনে ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আমার ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।