মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ-শিমুলতলা চাতুর মাঠে গমের খড় (নাড়া) পােড়াতে গিয়ে শত বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,এদিন দুপুরে এক চাষি তার জমির খড় পোড়াতে আগুন দিয়েছিলেন। একপর্যায়ে ওই আগুন পার্শ্ববর্তি গমের জমিতে ছড়িয়ে পড়ে। বাতাসের গতিবেগ বেশি থাকায় ওই আগুন মুহূর্তেই পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে। এতে এক শত বিঘা জমির গম পুড়ে ছাই হয়েছে বলে দাবি চাষীদের।
গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমান বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।