মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে দুজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার করমদি বহালপাড়া গ্রামে।
জানা গেছে করমদি গ্রামের মিশকাত আলীর ছেলে কারিবুল ইসলাম ( ৩০) দীর্ঘদিন যাবৎ পীরতলা গ্রামের স্বামী পরিত্যাক্তা এক মহিলার কাছে যাওয়া আসা করত। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের দু’জনার অবাধ মেলামেশা স্থানীয়দের চোখে সন্দেহজনক প্রতীয়মান হলে স্থানীয়রা তাদের নিষেধ করেন।
পরে স্থানীয়দের নিষেধাজ্ঞা অমান্য করে রোববার সকালে কারিবুল পীরতলা গ্রামে ওই মহিলার বাড়িতে গিয়ে অনৈতিক অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হয়। স্থানীয়রা পরে তাদের উভয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বাবলু তাদের দুজনকে গাংনী থানায় নিয়ে আসে। পরে তাদের দু’জনের নামে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে দুজনের নামে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।