গাংনী প্রতিনিধি :
বাল্যবিবাহ বন্ধে করণীয়,নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারীর অধিকার প্রতিষ্ঠা প্রকল্পের চলমান প্রকল্প নিয়ে মেহেরপুরের গাংনীতে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়াল্ডের্র সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা “মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা” এ অবহিতকরণ সভার আয়োজন করে।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম। অবহিতকরণ সভাটি পরিচালনা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সহকারী সমন্বয়কারী (অর্থ ও প্রশাসন) ফরহাদ আলী খান । সভার শুরুতেই মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্পের অর্জনসহ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা।
উম্মে সালমা বলেন, মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থা দীর্ঘদিন যাবত নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, পারিবারিক সহিংসতা কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওয়াতাধীন গাংনী উপজেলার সাহারবাটী, মটমুড়া ও ষোলটাকা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নের লক্ষে কাজ করছে।
প্রকল্পের অর্জনসমূহ মিডিয়ায় কর্মরত গণমাধ্যমে তুলে ধরা এবং সার্বিক সহযোগিতা করার জন্য আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রজেক্ট সমন্বয়কারী মানসুরা খাতুন, প্রজেক্ট ফ্যাসিলেটেটর নাসরিন আক্তার ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।