মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রাম থেকে আওয়ামীলীগ নেতা বেল্টু হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে অস্ত্র ও গুলি সহ সামিরুল ইসলাম(২৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে
র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। র্যাব সদস্যরা সামিরুলের বাড়ি তল্লাশী চালিয়ে ১ টি ওয়ান স্যুটারগান,৭.৬৫ এমএম পিস্তলের একটি ম্যাগজিন,২ রাউন্ড একই পিস্তলের গুলি উদ্ধার করে।
আজ মঙ্গলবার ভোরে র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানীর নেতৃত্বে র্যাব সদস্যরা তেরাইল গ্রামের তেরাইল গ্রামের আমিরুল ইসলামের ছেলে সামিরুল ইসলামের বাড়িতে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
র্যাব কমান্ডার জানান,আওয়ামলীগ নেতা বেল্টুকে হত্যায় যে পিস্তল ও বুলেট ব্যবহার হয়েছে। একই পিস্তলের ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি তার কাছ থেকে উদ্ধার হলো।
আটক সামিরুল ইসলাম বেল্টু হত্যা মামলার গূরত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। সামিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার গাংনী থানায় সোপর্দ করা হবে।