মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযােদ্ধা সংসদের আহবায়ক শামসুল আলম সােনা, গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাসসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।