মেহেরপুর নিউজ ২ ডট কম,২৯ ডিসেম্বর:
গাংনী পৌর সভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল আমিন হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে গাংনী বাজারে গাংনী পৌর মেয়র আহমেদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন। বক্তব্য রাখেন,গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম, ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, যুবলীগ নেতা বিপ্লব হোসেন, রাহিবুল ইসলাম, আমজাদ হোসনে প্রমুখ । বক্তারা অবিলম্বে নুরুল আমিনের খুনীদের গ্রেফতার ও বিচার দাবি জানান।
সমাবেশে বক্তারা জেলা আওয়ামীলীগের ওয়াকিং কমিটির মিটিং এ স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সদস্য মকবুল হোসেনকে বহিঃস্কার ও উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম, পৌর মেয়র আহমেদ আলী, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল, কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের বহিঃস্কারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের যারা বহিঃস্কার করেছে আগামী ৫ তারিখের নির্বাচনে তাদের গাংনী বাসি বহিঃস্কার করবে।
পরে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে শুরু হয় গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গাংনী পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের সভাপতি নুরুল আমীনকে গত ২৪ তারিখ মঙ্গলবার দিনগত রাতে হত্যা করে সন্ত্রাসীরা ।