গাংনী প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করায় নির্বাচনকে স্বাগত জানিয়ে মেহেরপুরের গাংনীতে কৃষকলীগের উদ্যােগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বু
ধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন এর পরামর্শে গাংনী উপজেলা শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রথমে গাংনী বাস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ। এসময় বক্তব্য রাখেন কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।