মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগ গাংনী উপজেলা আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক আমীরুল ইসলাম আলড্রামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর শাহ আলম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মামুনুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রশিক্ষক উর্মিলা বিশ্বাস, দলনেতা হোসেন আলী, নুরুন্নাহার প্রমূখ । সমাবেশ অনুষ্ঠানে আনসার ও ভিডিপির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় ৬ জন দলনেতার মাঝে সাইকেল বিতরণ করা সহ ৫৩ জনের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।