সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা মিনিটে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পস্তবক দেয়ার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনি খাতুনের নেতৃত্বে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। গাংনী থানার পক্ষ থেকে পুস্পস্তবক করেন থানার ওসি আব্দুর রাজ্জাক। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে।
সকালে মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য গাংনী উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও গাংনী উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ,ছাত্রলীগ,মৎস্য জীবি লীগ,আইন ও সহায়তা কেন্দ্র,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। গাংনী পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনি খাতুন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মেহেরপুর-২ ( গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম,সাবেক মুক্তিযােদ্ধা কমান্ডার মুনতাজ আলীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি যথাযােগ্য মর্যাদায় পালন করেছে গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য সংগঠন। ২১ ফেব্রুয়ারি,সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনার বেদীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠানোর আয়ােজন করেছে।