মেহেরপুর নিউজ :
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে শহীদ বেদীতে পুষ্পমালা অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।
পরবর্তীতে বাংলাদেশ পুলিশ পক্ষ থেকে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করেন।
এছাড়াও সকালে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন নেতাকর্মীদের সাথে র্যালি ও গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন। অন্যদিকে মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হােসেন গাংনী শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন। এর আগে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে র্যালি করেন।
দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসন আলােচনা সভার আয়োজন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযােগ্য মর্যাদায় পালন করে।