গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা ও পাকুড়িয়া গ্রামে গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেছেন স্থানীয় আওয়ামলীগ নেতা মাজহারুল ইসলাম।
শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ধানখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মাজহারুল ইসলাম গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেছেন। এসময় অর্ধ শতাধিক মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের নিয়ে তিনি পাকুড়িয়া ও ঢেপা গ্রাম প্রদক্ষিণ করেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন।
আওয়ামীলীগ নেতা মাজহারুল ইসলাম জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ধানখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মানুষের সেবা দেয়ার জন্যই আমার নির্বাচন করার পরিকল্পনা। জনগণ আমার পাশে রয়েছে। জনগণের ভালোবাসা পেলে,আমি এ ওয়ার্ডের উন্নয়নের জন্য একজন সেবক হয়ে কাজ করতে পারবো।