মেহেরপুর নিউজ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে আল হেরা ফাউন্ডেশন- ঢাকা-এর উদ্যোগে এলাকার দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ দিকে আনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক প্রফেসর মোহা: জাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র শিবির নেতা যথাক্রমে-রাসেল মল্লিক,শিহাবুল ইসলাম,আরিফুল ইসলাম,সমাজ সেবক জাহিদ হােসেন প্রমুখ।