তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে পৌর কৃষক লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর কৃষক লীগের সভাপতি ও পৌর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বুদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।
সভায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শান্তি, আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রফেসর রিয়াজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাবেক সভাপতি তহিদুল ইসলাম, মশিউর রহমান পলাশের সঞ্চালনায় পৌর কৃষকলীগের ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য দেন এবং নৌকা কে বিজয়ী করার জন্য শপথ গ্রহণ করেন।