মেহেরপুর নি
উজ,১৪ ফেব্রুয়ারিঃ
চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের হাবিবুর রহমান হবির ইটভাটায় বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। এসময় এক ইট পোড়ানো মিস্ত্রিকে লাঠিপেটা করে সন্ত্রাসীরা।
শনিবার রাত সোয়া ১০ টার দিকে একদল সন্ত্রাসী গাংনী উপজেলার বারিয়াঘাট গ্রামের হাবিবুর রহমান হবির ইটভাটায় ঢুকে শহিদুল ইসলাম নামের এক পোড়ায় মিস্ত্রিকে মারধর শুরু করে। মারধর শেষে চাঁদাবজদের মোবাইল নম্বর সম্বলিত একটি চিরকুট ধরিয়ে দিয়ে তার মালিককে এক লাখ টাকা চাঁদা পরিশোধের জন্য বলে চলে যায়। যাওয়ার সময় চাঁদাবাজরা ইটভাটা লক্ষ্যে করে একটি বোমা ছুঁড়ে মারে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।