সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের ইটভাটা মালিক ও তরুন সমাজ সেবক রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমাজ সেবক রফিকুল ইসলাম মারা যান। রফিকুল ইসলাম কয়েক মাস যাবত কয়েকটি জটিল রােগে ভুগছিলেন। রফিকুল ইসলাম হাড়িয়াদহ গ্রামের মৃত আব্দুল কাদের-এর ছেলে ও পাশ্ববর্তি মহিষাখােলা গ্রামের টু-স্টার বিকস-এর মালিক।
এদিকে তরুণ এ সমাজ সেবকের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম সাকলায়েন ছেপু ও গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। রফিকুল ইসলামের মরদেহ ঢাকা থেকে তার গ্রামের বাড়ি রবিবার দুপুর ২টার দিকে পৌঁছালে,বিকেল ৩টার সময় হাড়িয়াদহ গােরস্থান ময়দানে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে মরহুম রফিকুল ইসলামের ভাইয়ের ছেলে রাজু আহমেদ জানান।