সাহাজুল সাজু :
পবিত্র মাহে রমজান মাসে ইফতারে তৃষ্ণা মেটাতে মেহেরপুরের গাংনীতে চাহিদা বাড়ছে আখের রসের। পুরো রমজান জুড়ে গাংনী উপজেলা শহরের বিভিন্ন স্থানে ভ্যান গাড়িতে করে আখের রস বিক্রেতাদেরকে মেশিনে চিবিয়ে রস সংগ্রহ করে তা বিক্রি করতে দেখা যায়।
অন্যান্য বছরের তুলনায় এবার রমজানে গরমের তাপমাত্রা শুরুতে নিয়ন্ত্রণ থাকলেও শেষের দিকে এসে তাপমাত্রা বেশি হওয়ায় মানুষের কাছে এর চাহিদাটা একটু বেশি দেখা দিয়েছে। মানুষজন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় সবাই একটু পানি জাতীয় কিছু তথা শরবত দিয়ে ইফতারে তৃষ্ণা মেটাতে সাচ্ছন্দবোধ করেন। তাই লেবুর শরবত, বেলের শরবত ট্যাংকসহ অন্যান্য শরবতের পাশাপাশি প্রাকৃতিক গাছ আখের রস দিয়ে তৃষ্ণা মেটাতে আগ্রহী।