গাংনী প্রতিনিধি :
অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন” একটু পাশে দাঁড়াই” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন একটু পাশে দাড়াই এর গাংনী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ-আল-হাসান শাওনের সভাপতিত্বে, ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন একটু পাশে দাড়াই এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন,প্রধান আলোচক মতিয়ার রহমান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন রেজাউল হক মাস্টার,আমিরুল ইসলাম মোল্লা,জমির উদ্দীন বিশ্বস, হাবিবুর রহমান বকুল, সংগঠনের গাংনী শাখার সহ -সভাপতি মনিরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সুমনসহ বেতবাড়িয়া গ্রামের গণমান্য ব্যক্তিবর্গ।
প্রধান আলোচক মতিয়ার রহমান গ্রামের তরুণ ও যুবকদের উদ্দেশ্যে বলেন, একটি মানবিক সমাজ গঠনে একটু একটু করে এগিয়ে আসতে হবে এদেশের তরুণদের। মানবিক সমাজ গঠনে আমাদের সহযোগিতা উপদেশ সব সময় থাকবে।