মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর:
গাংনীতে ইভটিজিং বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে শান্তি সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও বেসরকারী সংস্থা ‘‘ বাঁচতে শেখা ’’ যশোর এর সহযোগিতায় গাংনী উপজেলার গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রশিদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একে এম শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান , শান্তি সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মখলেছুর রহমান , সাংবাদিক এস এম আইনুল হক , রাজনৈতিক নেতা শহিদুল ইসলাম , গাঁড়াডোব মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান , ধর্মীয় ব্যাক্তিত্ব কারী মোঃ ওয়াছেদ আলী ,ইউপি মেম্বার আখেরুজ্জামান।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখে গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাফিউজ্জামান (রাজা) ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখে সুরাইয়া শারমিন উষা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপন করেন সাইদুর রহমান সাঈদ । পরে একটি র্যালী ইভটিজিং এর অভিশাপ চিরতরে নিপাত যাক এ শ্লোগানে গাঁড়াডোব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।