গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রাম থেকে ৫পিচ ইয়াবাসহ সাহারুল ইসলাম (২২) নামের একজন যু্বককে আটক করেছে পুলিশ। যুবক সাহারুল একজন মাদক ব্যবসায়ি বলে পুলিশের পক্ষ থেকে জানানাে হয়েছে।
আটককৃত সাহারুল গাংনী উপজেলার ওলিনগর গ্রামের আফসার আলীর ছেলে। বুধবার দুপুর ২ টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল করমদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গাংনী থানা সূত্র জানায়, করমদী গ্রামে মাদক পাঁচার হচ্ছে, এমন গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সাহারুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগিরা পালিয়ে যায়। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়া চলছে।