গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে তাসনিম ওরফে উর্মি হত্যার অভিযােগে তার স্বামী আশরাফুজ্জামান প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গাংনী থানা পুলিশ তাকে গাংনী শহর থেকে গ্রেফতার করে।
জানা যায়,গাংনী উপজেলার শহরের কাথুলী মোড় এলাকার আশরাফুজ্জামান প্রিন্স এর স্ত্রী ও একই উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে তাসনিম ওরফে উর্মির মরদেহ শুক্রবার মধ্যেরাতে স্বামীর বাসা থেকে উদ্ধার করে পুলিশ। উর্মি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বামীর পরিবারের সদস্যরা প্রচার করলেও,উর্মির বাবা গােলাম কিবরিয়ার ভাষ্য উর্মিকে শ্বাসরােধে হত্যা করা হয়েছে। এ অভিযােগের ভিত্তিতে গাংনী থানা পুলিশ উর্মির স্বামী প্রিন্সকে আটক করে। এদিকে,উর্মি হত্যার বিচারের দাবীতে শুক্রবার বিকেলে তার সহপাঠীরা গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে।