গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার এবং ওএমএস কমিটির সভাপতি আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযােদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, ওসিএলএসডি মাহামুদুল হাসানসহ নিয়োগপ্রাপ্ত ডিলার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
জানা গেছে, গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ টি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়। একক আবেদন থাকায় ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবং ১টি ওয়ার্ডে লটারীর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহকারী হিসেবে নিয়োগ পেলেন,পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়ীয়া গ্রামে আব্দুল গনি, ২ নং ওয়ার্ড শিশিরপাড়ায় সুরেলী আলভী, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড চৌগাছায় রোকনুজ্জামান তুহিন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম মালসাদহ এর বেদেনা খাতুন, ৭ নম্বর ওয়ার্ড পূর্বমালসাদহ মনিরুল ইসলাম এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থানা রোড মনিরুল ইসলাম।