গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা-কাথুলী সড়কের ধলারমাঠ এলাকায় পথচারীদের গতিরােধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩জন পথচারি আহত হয়েছেন। পথচারীরা ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বলে জানা গেছে। ছিনতাইকারীদের হামলা আহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার কুলবাড়ীয়া গ্রামের মিল্টন হোসেন (২৬) মোহব্বত আলী (৩৬) আরিফ হোসেন (২৫)। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মােবাইলফােন ছিনিয়ে নেয়া হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
২৫ জানুয়ারি (সােমবার) দিবাগত রাত ১২টার গাংনী-কাথুলী সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত মিল্টন হােসেন জানান,রাতে গাংনী উপজেলা শহর থেকে একটি ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে ধলার মাঠে ৭/৮ জনের মত একটি ছিনতাইকারীদল গাড়ি থামিয়ে প্রথমে এলোপাথাড়ি মারধর করে। পরে পকেটি থেকে মোবাইল ও নগদ টাকা নিয়ে সটকে পড়ে।
স্থানীয় ধলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ওই সড়কটিতে রাতে পুলিশের টহলদল নিয়মিত টহল দেয় । গতরাত ১২টায় টহলদলটি এক ওয়ারেন্ট আসামি আটক করার জন্য চলে আসে। এর পরেই ডাকাতির ঘটনা ঘটে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, অপরাধিদের আটক করার জন্য একাধিক পুলিশের দল মাঠে নেমেছে ।