গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম সদস্য কমরেড আরােজ আলী ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
বুধবার দিবাগত রাত পৌনে ১২টার সময় গাংনী উপজেলার বামন্দী-নিশিপুরস্থ নিজ বাসভবনে তিনি স্ট্রোকজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কমরেড আরােজ বামন্দী নিশিপুর গ্রামের মৃত আইজুদ্দীনের ছেলে।
তার মৃত্যুতে গভীরভাবে শােক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য জননেতা কমরেড নুর আহমেদ বকুল, মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল মাবুদ।
এক শােক বাণীতে কমরেড নুর আহমেদ বকুল বলেন,কমরেড আরােজ আলী ছিলেন জনসাধারণের নেতা। তিনি দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। সমাজের অসঙ্গতি দূর করে মানবপ্রেম প্রতিষ্ঠার লক্ষে আরােজ আলী দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করে আসছিলেন। আরােজ আলীর মতাে একজন নেতাকে হারিয়ে আমি শােকাহত।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আরােজ আলীর জানাজা শেষে স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়। তার জানাজায় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।