গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে ৭ বছরের এক কন্যা শিশু ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিশুটির মা ববিতা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার আসামি হাবিবুর রহমান নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
আটক কিশোর হাবিবুর রহমান (১৪) ভাটপাড়া গ্রামের স্কুলপাড়ার কৃষক আশাদুল ইসলামের ছেলে ও সাহারবাটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্র। থানা সূত্রে জানা গেছে গত পরশু বিকালে কিশোর হাবিবুর রহমান প্রতিবেশী ববিতা খাতুনের দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া কন্যা শিশুটিকে ফুল দেওয়ার প্রলোভন দেখানো ও ফুসলিয়ে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় এবং তাকে যৌন নিপীড়ন চালানোর চেষ্টা করে।
এ সময় ওই শিশুর পিতা দেখতে পেয়ে কিশোর হাবিবুর রহমানকে তাড়া করলে হাবিবুর রহমান পালিয়ে যায়। কন্যা শিশুর মা ববিতা খাতুন জানায়, ওই কিশোর হাবিবুর রহমান এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা ইতোপূর্বেও ঘটিয়েছে। তখন সম্মানের ভয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পুলিশের মামলায় গাংনী থানা পুলিশের এসআই আব্দুল হান্নান শিশু নিপীড়নকারি হাবিবুর রহমানকে আটক করে।
গতকাল শনিবার রাতে মামলা দায়ের করে শিশু কন্যার মা ববিতা খাতুন। মামলা নং-১৯, তারিখ: (১৮/০৭/২০২০ ইং) মামলার তদন্তকারি কর্মকর্তা এসএম তারিকুজ্জামান বলেন, মামলা হয়েছে, এ মামলায় ২৭ ধারায় জবানবন্দি করানো হবে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান। আজ রোববার কিশোর হাবিবুর রহমানকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।