গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে করোনা সংক্রমণরোধে ইউএনও মৌসুমী খানমের সর্বাত্মক তৎপরতা অব্যাহত রয়েছে। শনিবার কঠোর লক ডাউনের ১০ম দিনের মতাে লকডাউন বাস্তবায়নে জনসচেতনতার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারী বিধি নিষেধ লকডাউন বাস্তবায়নে গাংনী উপজেলা প্রশাসন রাতদিন প্রচারণা চালিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যােগে জনপ্রতিনিধিদের গ্রাম মহল্লায় স্বেচ্ছাসেবকদল গঠন করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টা থেকে রাত ৮ টার পর্যন্ত গাংনী উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা, আড়পাড়া, শানঘাট, চাঁন্দামারি, বেড়, এলাঙ্গী, রাইপুর, মড়কা, গোপালনগর, মালসাদহ গ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সরকারী বিধি নিষেধ, মাস্ক ব্যবহার, ও সামাজিক দূরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করতে অভিযান পরিচালিত হয়। বিশেষ করে গ্রামের চা দোকানগুলো থেকে বাঁশের মাচান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং এক সাথে একের অধিক লোকজন বসে আড্ডা না দিতে পরামর্শ দেন।
করোনায় লকডাউন বাস্তবায়ন আইনের দন্ডবিধি ২৮৬০ অনুযায়ী ২৬৯ ধারায় অভিযান চালিয়ে ৫ টি মামলায় ২৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও মৌসুমী খানম বলেন, আপনারা সরকারী বিধি নিষেধ মেনে চলেন। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, আপনাদের খাদ্য সহায়তা দেয়ার জন্য পাশে আমরা রয়েছি।
তিনি পথচারী ও যানবাহনে চলাচল কারী সকলকে মাস্ক ব্যবহার ও ঘরে অবস্থান করার জন্য ও অকারণে বাইরে না যেতে পরামর্শ দেন। এসময় গাংনী থানা পুলিশের এ এস আই নারদ, ব্যাটালিয়ন আনসার সদস্য ,সরকারী কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।