গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামের পােড়াপাড়ায় কলা গাছ কেটে তছরুপাত করেছে প্রতিপক্ষরা। অভিযোগ সূত্রে জানা গেছে,২ মে, সকালে পােড়াপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াছিন আলী মালিথার ১৫টির বেশি কলাগাছ কেটে তছরুপাত করেছেন একই পাড়ার আশরাফ আলী।
জানা যায়,মেহেরপুর জেলা শহরের বাসিন্দা হাজী মহাম্মদ আব্দুল আওয়ালের কয়েক বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন আশরাফ আলী। ওই জমির পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াছিন আলীর বাগান বাড়ি। ওই বাগানে রয়েছে কমলা,আম-জাম,কলা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ। আশরাফ আলীর ধানক্ষেতে কলা গাছের কয়েকটি পাতা ছায়া ছড়ালে, রাগে-ক্ষােভে ১৫টির বেশি কলা গাছ কেটে সাবাড় করেন।
স্থানীয় বাসিন্দা হাসিনা খাতুন জানান,আশরাফ প্রকাশ্যে কলা গাছগুলাে কেটে ছিনভিন্ন করেন। এর আগে সে আমাদের কলা গাছও কেটেছিলেন। এ বিষয়ে আশরাফ আলী জানান,কলানগাছের পাতার ছায়ায় আমার জমির ক্ষেতে ক্ষতি করছিল। যার কারণে গাছ কাটা হয়েছে।