গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার এম,এইচ,এ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মস্থান সহায়তা প্রকল্প-২ এর আওতায় স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আদিলা আজহার আরশি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার (আইসিটি) আব্দুর রকিব। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার সাব্বির আহম্মেদ,এমএইচএ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মফিজুর রহমান,সাংবাদিক সাহাজুল সাজু প্রমুখ।