গাংনী প্রতিনিধি :
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির বৃক্ষ রােপণ কর্মসূচীর আওতায়- মেহেরপুরের গাংনী উপজেলা কৃষকলীগের উদ্যােগে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলার চিৎলা ফার্ম সংলগ্ন রাস্তার দু’পাশে তাল বীজ রােপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, জেলা কৃষকলীগের অন্যতম নেতা ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন,গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ডাক্তার অশােক চন্দ্র বিশ্বাস,চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক সাহাবুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সদস্য আবুল কাশেম অনুরাগী, গাংনী পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু,জেলা কৃষকলীগের অন্যতম নেতা ইকরামুল হক,বামন্দী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জিয়ারুল ইসলাম,কৃষকলীগ নেতা আবুল বাসার,ধানখােলা ইউনিয়ন কৃষক লীগের (খ) শাখার আহবায়ক কমরেড আব্দুস সাত্তার,যুগ্ম আহবায়ক সুকুর আলী,সাহারবাটী ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য আনারুল ইসলাম,কৃষকলীগ নেতা আব্দুস সালাম,মাজহারুল ইসলাম,হামিদুল ইসলাম,শমসের আলী,মেহেরপুরের কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হােসেন প্রমুখ।