সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে করোনা প্রতিষেধকের লক্ষে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টার সময় গাংনী উপজেলার মোট ৯টি ইউনিয়নে গণটিকা প্রদানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন,মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান শাওন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। এদিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম,মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার মো : নাসির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক) জামিরুল ইসলাম,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার প্রমুখ। এদিকে গণটিকা কেন্দ্রগুলোতে টিকা নিতে আশা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষে করা গেছে।